কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ১৪০৫
আন্তর্জাতিক নং: ১৪০৫
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সালাত আদায়ের ফযীলত প্রসঙ্গে
১৪০৫। ইসহাক ইবন মনসুর (রাহঃ) …… ইবন 'উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ অন্যান্য মসজিদ অপেক্ষা আমার এ মসজিদে সালাত আদায় করা হাজার সালাতের চাইতে উত্তম, মসজিদুল হারাম ব্যতীত।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي فَضْلِ الصَّلَاةِ فِي الْمَسْجِدِ الْحَرَامِ وَمَسْجِدِ النَّبِيِّ ﷺ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ إِلاَّ الْمَسْجِدَ الْحَرَامَ " .
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা এ বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে, দুনিয়ার অন্য যে কোন মসজিদের তুলনায় মসজিদে নববীতে নামায পড়ার সওয়াব এক হাজার গুণ; বরং এর চেয়েও কিছুটা বেশী। আর মসজিদুল হারামের নামায মসজিদে নববীর নামায থেকেও একশ গুণ উত্তম। অর্থাৎ, সাধারণ মসজিদের তুলনায় মসজিদুল হারামে নামাযের সওয়াব এক লক্ষ গুণ; বরং এর চাইতেও কিছুটা বেশী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)