কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৫. নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
হাদীস নং: ১৩৬৯
আন্তর্জাতিক নং: ১৩৬৯
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
কোন জিনিস রাতের সালাতের (সওয়াবের) বিকল্প হতে পারে?
১৩৬৯। 'উসমান ইবন আবু শায়বা (রাহঃ).......... আবু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ আয়াত দু'টো তিলাওয়াত করে, তা তার জন্য যথেষ্ট হয়।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِيمَا يُرْجَى أَنْ يَكْفِيَ مِنْ قِيَامِ اللَّيْلِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ قَرَأَ الآيَتَيْنِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ فِي لَيْلَةٍ كَفَتَاهُ " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের অর্থ বাহ্যত এই যে, সূরা বাকারার এই আখেরী দু'খানা আয়াত যে ব্যক্তি রাতের বেলা তিলাওয়াত করবে সে ব্যক্তি আল্লাহ চাহেতো সকল বিপদ-আপদ থেকে হিফাযতে থাকবে।
দ্বিতীয় আরেকটি অর্থ এও হতে পারে যে, কোন ব্যক্তি যদি তাহাজ্জুদে কেবল এ দু'খানা আয়াতই পড়ে নেয়, তবে তার জন্যে তাই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সর্বজ্ঞ।
দ্বিতীয় আরেকটি অর্থ এও হতে পারে যে, কোন ব্যক্তি যদি তাহাজ্জুদে কেবল এ দু'খানা আয়াতই পড়ে নেয়, তবে তার জন্যে তাই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সর্বজ্ঞ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: