কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৫০. আল্লাহর আশ্রয় প্রার্থনার ক্ষেত্রসমূহ
হাদীস নং: ৫৪৪০
আন্তর্জাতিক নং: ৫৪৪০
আল্লাহর আশ্রয় প্রার্থনার ক্ষেত্রসমূহ
(আল্লাহর আশ্রয় গ্রহণ করা)
৫৪৩৯. মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... উকবা ইবনে আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমার উপর কয়েকটি আয়াত নাযিল হয়েছে, যার মত আর কোন আয়াত দেখা যায় না, আর তা হলো ‘কুল আউযুবি রাব্বিল ফালাক’ শেষ পর্যন্ত এবং কুল আউযুবিরাব্বিন নাস’ শেষ পর্যন্ত।
كتاب الاستعاذة
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا يَحْيَى قَالَ حَدَّثَنَا إِسْمَعِيلُ قَالَ حَدَّثَنَا قَيْسٌ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أُنْزِلَ عَلَيَّ آيَاتٌ لَمْ يُرَ مِثْلُهُنَّ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ إِلَى آخِرِ السُّورَةِ وَ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ إِلَى آخِرِ السُّورَةِ
হাদীসের ব্যাখ্যা:
এ দুটি সূরা এদিক থেকে অনন্য যে, এর আগাগোড়াই তাআব্বুয বা আল্লাহর নিকট শরণ প্রার্থনা। অর্থাৎ এ দু'টি সূরায় সমস্ত যাহেরী ও বাতেনী অনিষ্ট থেকে রক্ষাকারী বিরাট আছরও রেখেছেন। এ যেন অনিষ্ট থেকে রক্ষার জন্যে সুপরীক্ষিত দুর্গ। আর এ দুটো সূরা সংক্ষিপ্ত হলেও এর বক্তব্য অনেক ব্যাপক।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: