মৃত্যুসন: ৫৮ হিজরি
ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত উকবা ইবন আমির রাযি. হযরত উকবা ইবন আমির রাযি. বিখ্যাত জুহায়না গোত্রীয় একজন বিশিষ্ট সাহাবী। এ গোত্রটি মদীনার আনসারদের অন্তর্ভুক্ত নয়, যদিও আনসারদের মতোই তাদের পূর্বপুরুষগণও প্রাচীনকালে ইয়েমেনে বাস করত এবং সেখান থেকে তারা হিজায অঞ্চলে এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। জুহায়না গোত্র মদীনা থেকে পশ্চিম ও পশ্চিম-উত্তর দিকে বাস করত। মদীনা এবং ওয়াদিল কুরা ও ইয়াম্বু‘ এর মধ্যবর্তী অঞ্চলে ছিল তাদের বসবাস। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদীনায় হিজরতের পর প্রথম ও দ্বিতীয় বছরের ভেতরেই এ গোত্রের সকলে ইসলাম গ্রহণ করে। হযরত উকবা রাযি.-এর উপনাম আবূ আসাদ। কারও মতে আবূ ‘আব্বাস। তাঁকে আবূ হাম্মাদও বলা হয়। আনুমানিক হিজরতের ১৫ বছর পূর্বে ৬০৮ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি হিজরতের ১ম বছর ইসলাম গ্রহণ করেন। তখন তিনি একজন নওজোয়ান। তিনি তাঁর পরিবারের বকরি চরাতেন। একদিন বকরি চরানোর কাজে ব্যস্ত। এ অবস্থায় শুনতে পান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদীনায় চলে এসেছেন। তিনি বিলম্ব না করে মদীনায় চলে আসেন এবং নবী... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عُقْبَةُ بن عَامِرٍ الجُهَنِيُّ المِصْرِيُّ الإِمَامُ، المُقْرِئُ، أَبُو عَبْسٍ - وَيُقَالُ: أَبُو حَمَّادٍ، وَيُقَالُ: أَبُو عَمْرٍو، وَيُقَالُ: أَبُو عَامِرٍ، وَيُقَالُ: أَبُو الأَسَدِ - المِصْرِيُّ، صَاحِبُ النَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-. حَدَّثَ عَنْهُ: أَبُو الخَيْرِ مَرْثَدٌ اليَزَنِيُّ، وَجُبَيْرُ بنُ نُفَيْرٍ، وَسَعِيْدُ بنُ المُسَيِّبِ، وَأَبُو إِدْرِيْسَ الخَوْلاَنِيُّ، وَعُلَيُّ بنُ رَبَاحٍ، وَأَبُو عِمْرَانَ أَسْلَمُ التُّجِيْبِيُّ، وَعَبْدُ الرَّحْمَنِ بنُ شُمَاسَةَ، وَمِشْرَحُ بنُ هَاعَانَ، وَأَبُو عُشَّانَةَ حَيُّ بنُ يُؤْمِنَ، وَأَبُو قَبِيْلٍ المَعَافِرِيُّ، وَسَعِيْدٌ المَقْبُرِيُّ، وَبَعْجَةُ الجُهَنِيُّ، وَخَلْقٌ سِوَاهُمْ. وَكَانَ عَالِماً، مُقْرِئاً، فَصِيْحاً، فَقِيْهاً، فَرَضِيّاً، شَاعِراً، كَبِيْرَ الشَّأْنِ. وَهُوَ كَانَ البَرِيْدَ إِلَى عُمَرَ بِفَتْحِ دِمَشْقَ. وَلَهُ دَارٌ بِخَطِّ بَابِ تُوْمَا. عُلَيُّ بنُ رَبَاحٍ: عَنْ عُقْبَةَ، قَالَ: خَرَجْتُ مِنَ الشَّامِ يَوْمَ الجُمُعَةِ، وَدَخَلْتُ المَدِيْنَةَ يَوْمَ الجُمُعَةِ، فَقَالَ لِي عُمَرُ: هَلْ نَزَعْتَ خُفَيَّكَ؟ قُلْتُ: لاَ. قَالَ: أَصَبْتَ السُّنَّةَ.قَالَ ابْنُ سَعْدٍ: شَهِدَ صِفِّيْنَ مَعَ مُعَاوِيَةَ. وَقَالَ ابْنُ يُوْنُسَ: شَهِدَ فَتحَ مِصْرَ، وَاخْتَطَّ بِهَا، وَوَلِيَ الجُنْدَ بِمِصْرَ لِمُعَاويَةَ، ثُمَّ عَزَلَهُ بَعْدَ ثَلاَثِ سِنِيْنَ، وَأَغْزَاهُ البَحْرَ، وَكَانَ يَخْضِبُ بِالسَّوَادِ، وَقَبْرُهُ بِالمُقَطَّمِ. مَاتَ: سَنَةَ ثَمَانٍ وَخَمْسِيْنَ. وَعَنْ عُقْبَةَ، قَالَ: بَايَعْتُ رَسُوْلَ اللهِ عَلَى الهِجْرَةِ،... বিস্তারিত পড়ুন