কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৩৬. স্ত্রী-পরিবারের সাথে উত্তম আচরণ
হাদীস নং: ৩৯৪৩
আন্তর্জাতিক নং: ৩৯৪৩
স্ত্রী-পরিবারের সাথে উত্তম আচরণ
একাধিক স্ত্রীর মধ্যে কারো প্রতি বেশী ঝুঁকে পড়া
৩৯৪৫. মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সকল স্ত্রীদের মাঝে সমভাবে বণ্টন করতেন। এরপরে বলতেনঃ হে আল্লাহ্! এটা আমার কাজ যতটুকু আমি পারি, যা তুমি পার আমি পারি না, সে বিষয়ে আমাকে পাকড়াও করো না।
كتاب عشرة النساء
مَيْلُ الرَّجُلِ إِلَى بَعْضِ نِسَائِهِ دُونَ بَعْضٍ
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ حَدَّثَنَا يَزِيدُ قَالَ أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْسِمُ بَيْنَ نِسَائِهِ ثُمَّ يَعْدِلُ ثُمَّ يَقُولُ اللَّهُمَّ هَذَا فِعْلِي فِيمَا أَمْلِكُ فَلَا تَلُمْنِي فِيمَا تَمْلِكُ وَلَا أَمْلِكُ أَرْسَلَهُ حَمَّادُ بْنُ زَيْدٍ
হাদীসের তাখরীজ (সূত্র):
হান্নাদ ইবনে যায়দ হাদীসটি মুরসাল হিসেবেও বর্ণনা করেন।
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য এই যে, বসবাস ও আচার-আচরণ সম্পর্কিত বিষয়ে রাসূলুল্লাহ তাঁর পবিত্র স্ত্রীগণের সঙ্গে সমতা ও পূর্ণ ইনসাফ করতেন। এক জনের সাথে যে ব্যবহার ছিল তা সবার সাথে ছিল। তবে অন্তরের ভালবাসা ও হৃদয়ের টান এমন বিষয়, যার ওপর কোন মানুষের হাত নেই। তাঁরও হাত ছিল না। হৃদয়ের অবস্থা একরূপ ছিল না। এ জন্য আল্লাহ্ তা'আলার সমীপে নিবেদন পেশ করতেন "হে আল্লাহ। এ বিষয় আমার অধীনে নেই, আপনার অধীনে রয়েছে, সেজন্য অভিযুক্ত করবেন না বা হিসাব নেবেন না।" এটা ছিল তাঁর পরিপূর্ণ দাসত্বের প্রকাশ। তা না হলে কুরআন মজীদে তো রয়েছেঃ {لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا } [البقرة: 286]
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)