আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩৭- অংশীদারিত্ব প্রসঙ্গ
হাদীস নং: ২৩৩৬
আন্তর্জাতিক নং: ২৪৯৯
- অংশীদারিত্ব প্রসঙ্গ
১৫৭০. কৃষিকাজে যিম্মী ও মুশরীকদের অংশীদার করা
২৩৩৬। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের জমি এ শর্তে ইয়াহুদীদের দিয়েছিলেন যে, তারা নিজেদের শ্রমে তাতে চাষাবাদ করবে, তার বিনিময়ে উৎপন্ন ফসলের অর্ধেক তাদের হবে।
كتاب الشركة
باب مُشَارَكَةِ الذِّمِّيِّ وَالْمُشْرِكِينَ فِي الْمُزَارَعَةِ
2499 - حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «أَعْطَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ اليَهُودَ، أَنْ يَعْمَلُوهَا وَيَزْرَعُوهَا وَلَهُمْ شَطْرُ مَا يَخْرُجُ مِنْهَا»
হাদীসের ব্যাখ্যা:
শব্দের কিছু পার্থক্যসহ সহীহ মুসলিমেও আলোচ্য হাদীসটি এসেছে। যে হাদীসে সুষ্পষ্টভাবে একথাও উল্লেখ রয়েছে যে, কৃষিজাত জমি ছাড়াও খায়বরের খেজুরুদ্যানও রাসুলুল্লাহ ﷺ এই শর্তে তথাকার ইয়াহুদীদের দিয়েছিলেন যে, সেগুলোর উৎপন্ন ফসলের অর্ধেক তাঁকে দেওয়া হবে। এটা যেন ‘বর্গা’ বা অংশীদারিত্বের ভিত্তিতে চাষাবাদের চুক্তি জাতীয় বিষয়ই ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)