কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২১. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২০৭২
আন্তর্জাতিক নং: ২০৭২
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
কবরের উপর খেজুরের ডাল রাখা
২০৭৬। মুহাম্মাদ ইবনে সালামা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো যখন মৃত্যু হয় তখন সকাল সন্ধ্যা তার স্থান তাকে দেখানো হয়। যদি সে জান্নাতী হয় তবে জান্নাতীদের স্থান। আর জাহান্নামী হলে জাহান্নামীদের স্থান দেখিয়ে বলা হয় যে, এটা তোমার স্থান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে উঠানো পর্যন্ত (তাকে এরূপ দেখানো হবে)।
كتاب الجنائز
باب وَضْعِ الْجَرِيدَةِ عَلَى الْقَبْرِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، - وَاللَّفْظُ لَهُ - عَنِ ابْنِ الْقَاسِمِ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا مَاتَ أَحَدُكُمْ عُرِضَ عَلَى مَقْعَدِهِ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ إِنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَمِنْ أَهْلِ الْجَنَّةِ وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ فَيُقَالُ هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثَكَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ " .

হাদীসের ব্যাখ্যা:

সকাল-সন্ধ্যায় বেহেশত ও দোযখের স্থান দেখান হবে। দোযখী ব্যক্তি তার দোযখের স্থান দেখে ভীত ও শঙ্কিত হবে, প্রকৃত আযাব লাভের পূর্বে আযাবের ভয়ঙ্কর রূপ উপলব্ধি করবে এবং অশান্তির আগুনে তিলেতিলে জ্বলতে থাকবে। অপরপক্ষে জান্নাতী ব্যক্তি জান্নাতের পূতঃপবিত্র জীবনের আরাম-আয়েশের সন্ধান পেয়ে খুব খুশী হবে। দুঃখ কষ্ট ভুলে যাবে। জান্নাতের সুখ-শান্তি উপভোগ করার জন্য জান্নাতে দাখিল হওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু জান্নাতী ব্যক্তি জান্নাত লাভের পূর্বে আলমে বারযাখ থেকে আল্লাহর অশেষ মেহেরবাণীতে জান্নাতের আনন্দ উপভোগ করতে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)