কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২১. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২০৭১
আন্তর্জাতিক নং: ২০৭১
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
কবরের উপর খেজুরের ডাল রাখা
২০৭৫। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে তখন সকাল সন্ধা তাকে তার স্থান দেখানো হয়। যদি সে জান্নাতী হয় তবে তাকে জান্নাতীদের স্থান এবং যদি সে জাহান্নামী হয় তবে তাকে জাহান্নামীদের স্থান দেখিয়ে বলা হয় যে, এটাই তোমার স্থান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে উঠানো পর্যন্ত (তাকে এরূপ দেখানো হবে)।
كتاب الجنائز
باب وَضْعِ الْجَرِيدَةِ عَلَى الْقَبْرِ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ، يُحَدِّثُ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يُعْرَضُ عَلَى أَحَدِكُمْ إِذَا مَاتَ مَقْعَدُهُ مِنَ الْغَدَاةِ وَالْعَشِيِّ فَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ قِيلَ هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثَكَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ " .
হাদীসের ব্যাখ্যা:
সকাল-সন্ধ্যায় বেহেশত ও দোযখের স্থান দেখান হবে। দোযখী ব্যক্তি তার দোযখের স্থান দেখে ভীত ও শঙ্কিত হবে, প্রকৃত আযাব লাভের পূর্বে আযাবের ভয়ঙ্কর রূপ উপলব্ধি করবে এবং অশান্তির আগুনে তিলেতিলে জ্বলতে থাকবে। অপরপক্ষে জান্নাতী ব্যক্তি জান্নাতের পূতঃপবিত্র জীবনের আরাম-আয়েশের সন্ধান পেয়ে খুব খুশী হবে। দুঃখ কষ্ট ভুলে যাবে। জান্নাতের সুখ-শান্তি উপভোগ করার জন্য জান্নাতে দাখিল হওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু জান্নাতী ব্যক্তি জান্নাত লাভের পূর্বে আলমে বারযাখ থেকে আল্লাহর অশেষ মেহেরবাণীতে জান্নাতের আনন্দ উপভোগ করতে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)