কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১৩. নামাযে সাহু তথা ভূলের বিধান

হাদীস নং: ১৩০৪
আন্তর্জাতিক নং: ১৩০৪
নামাযে সাহু তথা ভূলের বিধান
আর এক প্রকার দু'আ।
১৩০৭। আবু দাউদ (রাহঃ) ......... শাদ্দাদ ইবনে আউস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তার নামাযে বলতেনঃ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الأَمْرِ وَالْعَزِيمَةِ عَلَى الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيمًا وَلِسَانًا صَادِقًا وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ
كتاب السهو
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلاَءِ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ فِي صَلاَتِهِ " اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الأَمْرِ وَالْعَزِيمَةِ عَلَى الرُّشْدِ وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ وَحُسْنَ عِبَادَتِكَ وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيمًا وَلِسَانًا صَادِقًا وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ " .

হাদীসের ব্যাখ্যা:

এ দু'আটির এক একটি অংশ নিয়ে ভাবুন-এর মধ্যে একজন মু'মিনের ঈপ্সিত প্রতিটি ব্যাপারই শামিল রয়েছে। ইব্‌ন আসাকিরও হাদীসটি রিওয়ায়াত করেছেন। তাঁর রিওয়ায়াতে বাড়তি এতটুকু আছে যে, রাসূলুল্লাহ ﷺ শাদ্দাদ ইব্‌ন আওস (রা)-কে এ দু'আটি শিক্ষা দেওয়ার পর বলেছিলেন:
"হে শাদ্দাদ ইব্‌ন আওস! যখন তুমি দেখতে পাবে যে, লোক রাজস্বরূপে স্বর্ণরৌপ্য সম্পদ ভাণ্ডারে তুলছে তখন তুমি এ দু'আকেই তোমার সম্পদ ভাণ্ডার জ্ঞান করবে।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান