আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২০৬৬
আন্তর্জাতিক নং: ২২০৮
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৩৬৯. কাঁচা ফল ও শস্য বিক্রি করা
২০৬৬. কুতায়বা (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) পাকার পূর্বে ফল বিক্রি নিষেধ করেছেন। (রাবী বলেন) আমরা আনাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলাম, ফল পাকার অর্থ কী? তিনি বললেন, লালচে বা হলদে হওয়া। (রাসূলুল্লাহ (ﷺ) বললেন) বলত,আল্লাহ্ তাআলা যদি ফল নষ্ট করে দেন, তবে কিসের বদলে তোমার ভাইয়ের মাল গ্রহণ করবে?
كتاب البيوع
باب بَيْعِ الْمُخَاضَرَةِ
2208 - حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ ثَمَرِ التَّمْرِ حَتَّى يَزْهُوَ» ، فَقُلْنَا لِأَنَسٍ: مَا زَهْوُهَا؟ قَالَ: «تَحْمَرُّ وَتَصْفَرُّ، أَرَأَيْتَ إِنْ مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ بِمَ تَسْتَحِلُّ مَالَ أَخِيكَ»
হাদীসের ব্যাখ্যা:
উলামায়ে কিরাম লিখেন যে, যদি ফল এরূপ নষ্ট হয়ে যায় যে, ক্রেতা কিছুই পায়নি, সবই ধ্বংস হয়ে গেছে, তবে বাগান বিক্রেতার উচিত, মূল্য কিছুই গ্রহণ করবে না। যদি গ্রহণ করে থাকে তবে ফেরত দিবে। আর যদি এরূপ না হয় বরং কতক ক্ষতি হয়ে থাকে তবে এ অনুপাতে মূল্য হ্রাস করবে। এসব নির্দেশের মূলকথা হচ্ছে প্রত্যেকের কল্যাণকামিতা এবং সংগত সীমা পর্যন্ত প্রত্যেকের লাভের বিষয় সংরক্ষণ করা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)