কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২৮. চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়
হাদীস নং: ৪১১৬
আন্তর্জাতিক নং: ৪১৬৩
চিরুনি ইত্যাদি ব্যবহারের অধ্যায়
২. চুল পরিপাটি করে রাখা।
৪১১৬. সুলাইমান ইবনে দাউদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার মাথায় চুল থাকে, সে যেন তার পরিচর্যা করে।
كتاب الترجل
باب فِي إِصْلاَحِ الشَّعْرِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ " .
হাদীসের ব্যাখ্যা:
চুলের সম্মান এই যে, এগুলো ধোয়া হবে, প্রয়োজন অনুসারে তেল লাগানো হবে এবং এগুলোতে চিরুণীও ব্যবহার করা হবে। স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ)-এর কর্মধারাও এই ছিল, তিনি সবসময় মাথায় চুল রাখতেন, যা কখনো কান পর্যন্ত এবং কখনো কানের নীচ পর্যন্ত থাকত। তিনি এগুলো যত্ন সহকারে ধুতেন, এগুলোতে তেল লাগাতেন এবং চিরুণীও ব্যবহার করতেন। উলামায়ে কেরাম লিখেছেন যে, হজ্ব ও উমরা ছাড়া হুযুর (ﷺ) থেকে মাথার চুল মুড়িয়ে ফেলার কোন প্রমাণ নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)