কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১৪. উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ২৮৯৪
আন্তর্জাতিক নং: ২৯০৪
উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
১২৮. নিকটাত্মীয়ের মীরাছ সম্পর্কে।
২৮৯৪. হাসান ঈন আসওয়াদ আজালী (রাহঃ) .... বুরায়দা (রাযিঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ খুযাআ গোত্রের জনৈক ব্যক্তি মারা গেলে তাঁর ধন-সম্পদ নবী (ﷺ) এর নিকট উপস্থিত করা হয়। তখন তিনি বলেনঃ তোমরা কোন ওয়ারিছকে অন্বেষণ কর, অথবা রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ এই মীরাছ খুযাআ গোত্রের কোন বৃদ্ধ লোককে দিয়ে দেবে।

রাবী ইয়াহয়া বলেনঃ আমি তাঁকে মাত্র একবার এরূপ বলতে শুনেছি যে, খুযাআ গোত্রের কোন বৃদ্ধ লোককে তা দিয়ে দাও।
كتاب الفرائض
باب فِي مِيرَاثِ ذَوِي الأَرْحَامِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ أَسْوَدَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ جِبْرِيلَ بْنِ أَحْمَرَ أَبِي بَكْرٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ مَاتَ رَجُلٌ مِنْ خُزَاعَةَ فَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِيرَاثِهِ فَقَالَ " الْتَمِسُوا لَهُ وَارِثًا أَوْ ذَا رَحِمٍ " . فَلَمْ يَجِدُوا لَهُ وَارِثًا وَلاَ ذَا رَحِمٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعْطُوهُ الْكُبْرَ مِنْ خُزَاعَةَ " . قَالَ يَحْيَى قَدْ سَمِعْتُهُ مَرَّةً يَقُولُ فِي هَذَا الْحَدِيثِ " انْظُرُوا أَكْبَرَ رَجُلٍ مِنْ خُزَاعَةَ " .
tahqiqতাহকীক:তাহকীক চলমান