কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১২. শিকারের অধ্যায়
হাদীস নং: ২৮৩৮
আন্তর্জাতিক নং: ২৮৪৭
শিকারের অধ্যায়
১০০. শিকার করা প্রসঙ্গে।
২৮৩৮. মুহাম্মাদ ইবনে ‘ঈসা (রাহঃ) ..... আদী ইবনে হাতিম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি নবী (ﷺ)কে জিজ্ঞাসা করেছিলাম, আমি প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী কুকুরদের শিকার ধরার জন্য পাঠাই এবং তারা শিকার ধরে আমার কাছে নিয়ে আসে। আমি কি ঐ শিকারকৃত পশু ভক্ষণ করব? তখন তিনি বলেনঃ যদি তুমি প্রশিক্ষণপ্রাপ্ত শিকারি কুকুর (শিকারে জন্য) প্রেরণের সময় আল্লাহর নাম স্মরণ কর, তবে তুমি তা ভক্ষণ কর, যা সে তোমার জন্য আটকিয়ে রাখে। আমি আবার জিজ্ঞাসা করলামঃ যদি কুকুর তাকে (শিকারী পশুকে) হত্যা করে ফেলে? তিনি বলেনঃ যদিও সে তাকে হত্যা করে; যতক্ষণ না অন্য কোন কুকুর, যারা প্রশিক্ষণপ্রাপ্ত নয়, এ কাজে তোমার কুকুরের সাথে শরীক হয় (তা খেতে পারে)।
আমি আবার জিজ্ঞাসা করলাম, আমি পালকবিহীন তীরের সাহায্যে শিকার করি যা শিকারী জন্তুর দেহে বিদ্ধ হয়, আমি কি তা ভক্ষণ করতে পারি? তিনি বললেনঃ যদি তুমি আল্লাহর নাম স্মরণ করে পালকবিহীন তীর নিক্ষেপ কর এবং তা ঐ শিকারকৃত জন্তুর দেহে বিদ্ধ হয়ে তা ছিন্ন-ভিন্ন করে দেয়, তবে তুমি তা ভক্ষণ করতে পারবে। আর তীর যদি আড়-ভাবে শিকারী জন্তুর দেহে লাগার ফলে তা মারা যায়, আর রক্ত প্রবাহিত না হয়, তবে তা ভক্ষণ করবে না। (কেননা তা মৃত জন্তুর ন্যায়, যা ভক্ষণ করা যায় না)।

كتاب / أبواب الصيد
باب فِي الصَّيْدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قُلْتُ إِنِّي أُرْسِلُ الْكِلاَبَ الْمُعَلَّمَةَ فَتُمْسِكُ عَلَىَّ أَفَآكُلُ قَالَ " إِذَا أَرْسَلْتَ الْكِلاَبَ الْمُعَلَّمَةَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَكُلْ مِمَّا أَمْسَكْنَ عَلَيْكَ " . قُلْتُ وَإِنْ قَتَلْنَ قَالَ " وَإِنْ قَتَلْنَ مَا لَمْ يَشْرَكْهَا كَلْبٌ لَيْسَ مِنْهَا " . قُلْتُ أَرْمِي بِالْمِعْرَاضِ فَأُصِيبُ أَفَآكُلُ قَالَ " إِذَا رَمَيْتَ بِالْمِعْرَاضِ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَأَصَابَ فَخَزَقَ فَكُلْ وَإِنْ أَصَابَ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْ " .
বর্ণনাকারী: