কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১১. জবাইয়ের বিধান
হাদীস নং: ২৮৩০
আন্তর্জাতিক নং: ২৮৩৯
জবাইয়ের বিধান
৯৮. আকিকা সম্পর্কে।
২৮৩০. হাসান ইবনে আলী (রাহঃ) .... সালমান ইবনে আমির যাব্বী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ পুত্র সন্তান জন্ম নিলে তার আকীকা করা সুন্নত। কাজেই তার পক্ষ হতে রক্ত প্রবাহিত করবে (অর্থাৎ আকীকার জন্তু কুরবানী করবে) এবং তার থেকে দুঃখ-কষ্ট বিদূরিত করবে (অর্থাৎ তার মাথা মুণ্ডন করে দেবে)।
أول كتاب الذبائح
باب فِي الْعَقِيقَةِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنِ الرَّبَابِ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَعَ الْغُلاَمِ عَقِيقَتُهُ فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا وَأَمِيطُوا عَنْهُ الأَذَى " .
হাদীসের ব্যাখ্যা:
এসব হাদীস থেকে স্পষ্ট বুঝা যায় যে, আকীকার মধ্যে দু'টি কাজই থাকে। (১) সন্তানের মাথা মুড়িয়ে দেওয়া, আর (২) তার পক্ষ থেকে শোকরানা ও ফিদয়া হিসাবে পশু যবেহ করা। এ দু'টি কাজের মধ্যে একটি বিশেষ যোগসূত্র ও সম্বন্ধ রয়েছে, আর এটা মিল্লাতে ইবরাহীমীর প্রতীক বিশেষ। হজ্বের মধ্যে এ দু'টি কাজের এরূপ জোড়মিল রয়েছে। হাজীগণ কুরবানীর পর মাথা মুণ্ডন করেন। এ দৃষ্টিতে আকীকা কার্যত এ ঘোষণাও যে, আমাদের সম্পর্ক ও যোগসূত্র আল্লাহর বন্ধু ইবরাহীম (আঃ)-এর সাথে রয়েছে এবং এ সন্তানটিও মিল্লাতে ইবরাহীমীরই একজন সদস্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: