কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৯. জিহাদের বিধানাবলী
হাদীস নং: ২৬৭৮
আন্তর্জাতিক নং: ২৬৮৭
জিহাদের বিধানাবলী
২৩. কয়েদীকে বেঁধে তীর দিয়ে হত্যা করা।
২৬৭৮. সা‘ঈদ ইবনে মনসুর (রাহঃ) ...... ইবনে তাগলা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা আব্দুর রহমান ইবনে খালিদ ইবনে ওয়ালীদ (রাযিঃ) এর নেতৃত্বে যুদ্ধে গমন করি। তখন তাঁর সামনে চারজন শক্তিশালী (অনারব) শত্রুকে হাযির করা হয়। তখন তিনি তাদেরকে বেঁধে তীর দিয়ে হত্যা করার নির্দেশ দেন।
كتاب الجهاد
باب فِي قَتْلِ الأَسِيرِ بِالنَّبْلِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنِ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنِ ابْنِ تِعْلَى، قَالَ غَزَوْنَا مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَالِدِ بْنِ الْوَلِيدِ فَأُتِيَ بِأَرْبَعَةِ أَعْلاَجٍ مِنَ الْعَدُوِّ فَأَمَرَ بِهِمْ فَقُتِلُوا صَبْرًا . قَالَ أَبُو دَاوُدَ قَالَ لَنَا غَيْرُ سَعِيدٍ عَنِ ابْنِ وَهْبٍ فِي هَذَا الْحَدِيثِ قَالَ بِالنَّبْلِ صَبْرًا فَبَلَغَ ذَلِكَ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ قَتْلِ الصَّبْرِ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ كَانَتْ دَجَاجَةٌ مَا صَبَرْتُهَا . فَبَلَغَ ذَلِكَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ خَالِدِ بْنِ الْوَلِيدِ فَأَعْتَقَ أَرْبَعَ رِقَابٍ .
হাদীসের তাখরীজ (সূত্র):
আবু দাঊদ বলেনঃ ‘সাঈদ ব্যতীত অন্যরা এরূপ বর্ণনা করেছেন যে, বেঁধে তীর দিয়ে হত্যা করবে। এ খবর আবু আইউব আনসারী (রাযিঃ) এর নিকট পৌছলে তিনি বলেনঃ আমি রাসূলূল্লাহ্ (ﷺ)কে বলতে শুনেছি যে, তিনি বেঁধে রেখে হত্যা করতে নিষেধ করেছেন। অতএব কসম সেই সত্তার, যার হাতে আমর প্রাণ! যদি একটি মুরগীও হয়, তবু তাকে আমি এভাবে হত্যা করব না। এরপর এ খবর আবদুর রহমান ইবনে খালিদ ওয়ালীদ (রাযিঃ) এর নিকট পৌঁছলে, তিনি চারজন ক্রীতদাস মুক্ত করে দেন (এবং এভাবে তার অপরাধের কাফফারা আদায় করেন)।
বর্ণনাকারী: