মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ২১১
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাযি.
২১১. আবদুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুজাম্মা ইবনে হারেসা থেকে বর্ণিত যে, হযরত উমর ইবনুল খাত্তাব রাযি. হযরত আবদুর রহমান ইবনে আউফের স্ত্রী উম্মে কুলসুম বিনতে উকবাকে জিজ্ঞাসা করেছিলেন, এ কথা কি ঠিক যে, রাসূলুল্লাহ (ﷺ) তোমাকে বলেছিলেন যে, তুমি আব্দুর রহমান ইবনে আউফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও- যিনি হলেন সাইয়্যেদুল মুসলিমীন তথা মুসলমানদের সরদার। উম্মে কুলসুম বললেন, হ্যাঁ, (হুযুর (ﷺ) আমাকে একথা বলেছিলেন।) (ইবনে মুন্দাহ, ইবনে আসাকির)
کتاب المناقب والفضائل
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُجَمِّعِ بْنِ حَارِثَةَ أَنَّ عُمَرَ قَالَ لِأُمّ كُلْثُومِ بِنْتِ عُقْبَةَ امْرَأَةِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْف : أَقَالَ لَكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم : انكحى سَيِّدُ الْمُسْلِمِيْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ؟ قَالَتْ : نَعَمْ . (رواه ابن منده وابن عساكر)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, হুযুর (ﷺ) হযরত আব্দুর রহমান ইবনে আউফের জন্য 'সাইয়্যিদুল মুসলিমীন' শব্দ ব্যবহার করেছিলেন। নিঃসন্দেহে এটা তাঁর জন্য বিরাট ফযীলত ও মর্যাদার বিষয়। رَضِيَ اللَّهُ عَنْهُ وَأَرْضَاهُ
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ২১১ | মুসলিম বাংলা