মা'আরিফুল হাদীস
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হাদীস নং: ১৯৮
গুণাবলী ও ফযীলত অধ্যায়
চার খলীফার ফযীলত ও মর্যাদা
১৯৮. হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আবু বকর, উমর, উসমান ও আলীর রাযি. উপর অন্য কাউকে বেশী মর্যাদা দিল, সে আমার বলা কথাকে প্রত্যাখ্যান করল এবং তারা (আল্লাহর নিকট) যে মর্যাদায় আসীন তা অস্বীকার করল। (রাফেয়ী)
کتاب المناقب والفضائل
عن أبي هريرة قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: من فضل على أبي بكر وعمر وعثمان وعلي فقد رد ما قلته وكذب ما هم أهله. (رواه الرافعى)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটি কোন ব্যাখ্যার প্রয়োজন রাখে না। হক পন্থীদের এ কথার উপর ঐকমত্য ও এজমা রয়েছে যে, এ চারজনই উম্মতের মধ্যে শ্রেষ্ঠতর। রাসূলুল্লাহ (ﷺ)-এর বক্তব্য এ ব্যাপারে সুস্পষ্ট যে, যে ব্যক্তি অন্য কাউকে এ চারজনের চেয়ে শ্রেষ্ঠ বলে বিশ্বাস করবে, সে যেন রাসূলুল্লাহ (ﷺ)-এর কথার বিরোধিতা ও এ মত প্রত্যাখ্যান করার অপরাধ করল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)