মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৬৯
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত উসমান যিন্নুরাইন রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৬৯. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) (একদিন) হযরত উসমানকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে উসমান। আশা করা যায় যে, আল্লাহ তা'আলা তোমাকে একটি বিশেষ জামা পরিধান করাবেন। তাই লোকেরা যদি এ জামা খুলে নিতে চায়, তাহলে তাদের কথায় এটা তুমি খুলে ফেলো না। -তিরমিযী, ইবনে মাজাহ্
کتاب المناقب والفضائل
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَا عُثْمَانُ إِنَّهُ لَعَلَّ اللَّهَ يُقَمِّصُكَ قَمِيصًا، فَإِنْ أَرَادُوكَ عَلَى خَلْعِهِ فَلاَ تَخْلَعْهُ لَهُمْ. (رواه الترمذى وابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

হাদীস ব্যাখ্যাতাগণ এ ব্যাপারে একমত যে, হুযুর (ﷺ)-এর কথার উদ্দেশ্য এটাই ছিল যে, হে উসমান। আল্লাহ্ তা'আলা তোমাকে খেলাফতের পোশাক পরিধান করাবেন। তাই লোকেরা যদি এ পোশাক খুলে নিতে চায় অর্থাৎ, আল্লাহ্ প্রদত্ত খেলাফতের পদ থেকে অব্যাহতি নেওয়ার দাবী করে, তাহলে তুমি তাদের দাবী মানবে না।

রাসূলুল্লাহ (ﷺ)-এর এ নির্দেশ ও ওসিয়্যত তিরমিযী শরীফে স্বয়ং হযরত উসমান রাযি. থেকেও বর্ণিত হয়েছে। রিওয়ায়াতটি নিম্নে উল্লেখ করা হল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ১৬৯ | মুসলিম বাংলা