মা'আরিফুল হাদীস
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হাদীস নং: ১৫৮
গুণাবলী ও ফযীলত অধ্যায়
ফাযায়েলে শায়খাইন
১৫৮. হযরত হুযায়ফা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি জানিনা যে, আমি কত দিন তোমাদের মধ্যে বর্তমান থাকব। (তাই আমি যখন তোমাদের মধ্যে থাকব না,) তখন তোমরা আবু বকর রাযি. ও উমর রাযি. এ দু'জনের অনুসরণ করে যেয়ো। -তিরমিযী
کتاب المناقب والفضائل
عَنْ حُذَيْفَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي لاَ أَدْرِي مَا بَقَائِي فِيكُمْ، فَاقْتَدُوا بِالَّذَيْنِ مِنْ بَعْدِي. وَأَشَارَ إِلَى أَبِي بَكْرٍ وَعُمَرَ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা জানা গেল যে, আল্লাহ তা'আলার পক্ষ থেকে হুযুর (ﷺ)-কে জানিয়ে দেওয়া হয়েছিল যে, আপনার পর আপনার এ বিশেষ দু'বন্ধু একজনের পর অন্যজন আপনার জায়গায় উম্মতের ইমামত ও নেতৃত্ব দান করবেন। তাই তিনি নির্দেশ দিলেন যে, আমার পর যেন তাঁদের অনুসরণ করা হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)