মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৫৭
গুণাবলী ও ফযীলত অধ্যায়
ফাযায়েলে শায়খাইন
১৫৭. হযরত ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) একদিন ঘরের বাইরে আসলেন এবং মসজিদে প্রবেশ করলেন। এ সময় তাঁর সাথে আবূ বকর রাযি. ও উমর রাযি. ও ছিলেন। একজন তাঁর ডান দিকে ও অপরজন বাম দিকে। তিনি তাঁদের হাত ধরে বললেন, আমরা কিয়ামতের দিন এভাবেই উঠব। তিরমিযী
کتاب المناقب والفضائل
عَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ ذَاتَ يَوْمٍ وَدَخَلَ الْمَسْجِدَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، أَحَدُهُمَا عَنْ يَمِينِهِ وَالآخَرُ عَنْ شِمَالِهِ وَهُوَ آخِذٌ بِأَيْدِيهِمَا، وَقَالَ: هَكَذَا نُبْعَثُ يَوْمَ القِيَامَةِ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম অত্যন্ত স্পষ্ট যে, হুযুর (ﷺ) লোকদেরকে বলে দিয়েছেন যে, তোমরা যেভাবে এ মুহূর্তে দেখছ যে, এ দু'জন (আবূ বকর ও ওমর) আমার সাথে রয়েছে এবং আমি তাঁদের হাত ধরে আছি, কিয়ামতের দিন আমরা তিনজনই এক সাথে থাকব এবং এক সাথে উঠব। নিঃসন্দেহে এটা এ দু'জনের বিশেষ মর্যাদা, এতে অন্য কেউ শরীক হবে না। হুযুর (ﷺ) নিজের অন্য সাহাবীদেরকে তাঁদের এ বিশেষ মর্যাদা সম্পর্কে অবহিত করাও জরুরী মনে করলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান