মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১৩৮
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত আবূ বকর সিদ্দীক রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৩৮. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি আবু বকর রাযি.-কে উদ্দেশ্য করে বলেছেন, তুমি গুহায়ও আমার সঙ্গী ছিলে, আখেরাতে হাউযে কাউসারেও আমার সঙ্গে থাকবে। -তিরমিযী
کتاب المناقب والفضائل
عَن ابْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي بَكْرٍ: «أَنْتَ صَاحِبِي فِي الْغَارِ وصاحبي على الْحَوْض» . (رَوَاهُ التِّرْمِذِيّ)

হাদীসের ব্যাখ্যা:

একথা সুবিদিত যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কা থেকে হিজরত করেন, তখন তিন দিন পর্যন্ত মক্কার নিটকবর্তী সাওর পাহাড়ের এক গুহায় আত্মগোপন অবস্থায় ছিলেন। এ গুহায় হযরত আবু বকরই তাঁর সাথে ছিলেন। হিজরতের এ সফরে-বিশেষ করে এ গুহায় হুযুর (ﷺ)-এর সাথে থাকা (যার মধ্যে চূড়ান্ত সীমার অনেক আশংকা ছিল।) বিশ্বস্ততা ও আত্মোৎসর্গের এক অতুলনীয় নিদর্শন ছিল। এ জন্যই হুযুর (ﷺ) বিশেষভাবে এটা মনে রেখেছেন। (কুরআন মজীদেও এর উল্লেখ করা হয়েছে:

ثَانِیَ اثۡنَیۡنِ اِذۡ ہُمَا فِی الۡغَارِ اِذۡ یَقُوۡلُ لِصَاحِبِہٖ لَا تَحۡزَنۡ اِنَّ اللّٰہَ مَعَنَا

(সূরা তওবা, আয়াত: ৪৫)

উর্দু ভাষায় یار غار (গুহার বন্ধু) শব্দটি কুরআন পাকের এ আয়াত এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর এ জাতীয় বাণী ও বক্তব্য থেকেই এসেছে। গুহার অবস্থানকালীন এ তিন দিন সঙ্গে থেকে হযরত আবূ বকর রাযি. আত্মোৎসর্গের যে প্রমাণ দিয়েছেন, এর কিছু অবস্থা সামনে আগত হযরত উমর রাযি.-এর এক বর্ণনা দ্বারা জানা যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান