মা'আরিফুল হাদীস
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হাদীস নং: ১৩৭
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হযরত আবূ বকর সিদ্দীক রাযি.-এর ফযীলত ও মর্যাদা
১৩৭. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে সম্প্রদায়ের মধ্যে আবূ বকর রাযি. বর্তমান থাকবে, সে সম্প্রদায়ের ইমামত করা আবু বকর রাযি. ছাড়া অন্য কারো জন্য বৈধ ও সমীচীন নয়। -তিরমিযী
کتاب المناقب والفضائل
عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ يَنْبَغِي لِقَوْمٍ فِيهِمْ أَبُو بَكْرٍ أَنْ يَؤُمَّهُمْ غَيْرُهُ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসটি কোন ব্যাখ্যা-বিশ্লেষণের মুখাপেক্ষী নয়। এর স্পষ্ট দাবী ও মর্ম এই যে. উম্মতের মধ্যে যে পর্যন্ত আবু বকর রাযি. বর্তমান থাকবেন, ঈমানদারগণ সে পর্যন্ত যেন তাকেই ইমাম বানিয়ে রাখে, তাঁকে ছাড়া অন্য কাউকে ইমাম বানানো ঠিক হবে না। নিঃসন্দেহে এটিও হুযুর (ﷺ)-এর ঐসব বাণীর একটি, যেগুলোর দ্বারা হুযুর (ﷺ) নিজের পরবর্তী সময়ের জন্য আবু বকর রাযি.-এর খেলাফতের দিকে ইঙ্গিত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)