মা'আরিফুল হাদীস
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হাদীস নং: ১৩১
গুণাবলী ও ফযীলত অধ্যায়
ওফাত ও ওফাতপূর্ব অসুস্থতা
১৩১. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে (সুস্থ অবস্থায়) বলতে শুনেছিলাম, যে কোন নবী অসুস্থ হয়ে যান, (অর্থাৎ, তাঁরা যখন ওফাতকালীন অসুস্থতায় আক্রান্ত হন) তাকে দুনিয়া ও আখেরাতের মধ্যে এখতিয়ার দেওয়া হয়। (অর্থাৎ, আল্লাহর পক্ষ থেকে তাঁদেরকে এখতিয়ার দেওয়া হয় যে, দুনিয়াতে যদি আরো কিছুকাল থাকতে চান, তাহলে থাকতে পারেন, আর যদি আখেরাত জগতে চলে যাওয়া পছন্দ করেন, তাহলে তাই অবলম্বন করে নিন।) আয়েশা রাযি. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর মৃত্যু শয্যায় যখন তাঁর প্রচণ্ড শ্বাস কষ্ট শুরু হল, তখন আমি তাঁকে বলতে শুনলাম:
مَعَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ
তখন আমি বুঝে ফেললাম যে, তাঁকে ঐ এখতিয়ার দেওয়া হয়েছে (এবং তিনি আখেরাতকে গ্রহণ করে নিয়েছেন।) -বুখারী, মুসলিম
مَعَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ
তখন আমি বুঝে ফেললাম যে, তাঁকে ঐ এখতিয়ার দেওয়া হয়েছে (এবং তিনি আখেরাতকে গ্রহণ করে নিয়েছেন।) -বুখারী, মুসলিম
کتاب المناقب والفضائل
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ نَبِيٍّ يَمْرَضُ إِلَّا خُيِّرَ بَيْنَ الدُّنْيَا وَالآخِرَةِ»، وَكَانَ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ فِيهِ، أَخَذَتْهُ بُحَّةٌ شَدِيدَةٌ، فَسَمِعْتُهُ يَقُولُ: {مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ} فَعَلِمْتُ أَنَّهُ خُيِّرَ. (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির বিষয়বস্তুর প্রয়োজনীয় ব্যাখ্যা অনুবাদের ভিতরেই করে দেওয়া হয়েছে। এ হাদীসে হযরত আয়েশা রাযি. হুযুর (ﷺ)-এর ওফাতকালীন অসুস্থতার শেষ পর্যায়ের এ ঘটনা বর্ণনা করেছেন যে, যখন প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হল, (যা মৃত্যু নিকটবর্তী হওয়ার লক্ষণ হয়ে থাকে।) তখন তিনি আল্লাহ্ তা'আলার দিকে মনোনিবেশ করে নিবেদন করলেন : مَعَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ الخ হে আল্লাহ্। এবার তুমি আমাকে ঐসব মকবুল ও প্রিয় বান্দাদের কাছে পৌঁছিয়ে দাও, যাঁরা তোমার বিশেষ কৃপাধন্য- অর্থাৎ, নবী, সিদ্দীক, শহীদ ও পুণ্যবান ব্যক্তিগণ। সূরা নিসার ৬৯ নং আয়াতে এ চারটি শ্রেণীর উপর আল্লাহ্ তা'আলার বিশেষ অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে। সামনের হাদীসে এই শেষ সময় তথা অন্তিম মুহূর্তের আরো কিছু অবস্থা জানা যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)