মা'আরিফুল হাদীস

গুণাবলী ও ফযীলত অধ্যায়

হাদীস নং: ১১৭
গুণাবলী ও ফযীলত অধ্যায়
হুযুর (ﷺ)-এর অনুপম আখলাক ও চরিত্র
১১৭. হযরত জাবের ইবনে সামুরা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এর নীরবতা দীর্ঘ হত। শরহুস সুন্নাহ
کتاب المناقب والفضائل
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَوِيلَ الصَّمْتِ. (رواه فى شرح السنة)

হাদীসের ব্যাখ্যা:

মর্ম এই যে, হুযুর (ﷺ) শিক্ষা ও উপদেশদানের মত কোন প্রয়োজনেই কথা বলতেন। যদি কিছু বলার প্রয়োজন না হত, তাহলে তিনি চুপই থাকতেন। মা'আরিফুল হাদীস সিরিজে (কিতাবুল ঈমান, প্রথম খণ্ড) বুখারী ও মুসলিমের বরাতে এ হাদীস উল্লেখ করে আসা হয়েছে, যেখানে তিনি বলেছেন:
من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت.
অর্থাৎ, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উপর বিশ্বাস ও ঈমান রাখে, সে যেন ভাল কথা বলে, (যার উপর প্রতিদান ও সওয়াবের আশা করা যায়।) অথবা সে যেন চুপ থাকে। এটা ছিল হুযুর (ﷺ)-এর শিক্ষা ও দিকনির্দেশনা এবং তিনি এর উপরই আমল করতেন। আল্লাহ আমাদেরকেও এর অনুসরণের তাওফীক দান করুন।
এখানে কিতাবুল মানাকেবে রাসুলুল্লাহ (ﷺ)-এর উন্নত চরিত্র ও নৈতিকতা সম্পর্কে কেবল এ দশটি হাদীস লিখা হল। নিঃসন্দেহে এটা যেন সমুদ্রের তুলনায় একটি বিন্দু।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান