মা'আরিফুল হাদীস
বিপর্যয় ও ফিতনা অধ্যায়
হাদীস নং: ৬৮
বিপর্যয় ও ফিতনা অধ্যায়
উম্মতে সৃষ্টি লাভকারী ফিতনাসমূহের বর্ণনা
৬৮. হযরত মিকদাদ ইবনে আসওয়াদ (রা) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খলতে শুনেছি, নিঃসন্দেহে সেই লোক সৌভাগ্যবান যাকে ফিতনাসমূহ থেকে দূরে রাখা হয়েছে। নিঃসন্দেহে সেই লোক সৌভাগ্যবান যাকে ফিতনাসমূহ থেকে দূরে রাখা হয়েছে। নিঃসন্দেহে সেই লোক সৌভাগ্যবান যাকে ফিতনাসমূহ থেকে দূরে রাখা হয়েছে। আর যাকে ফিতনায় পতিত করা হয়েছে, এবং সে ধৈর্য ধারণ করেছে। (তাঁর কথা কী বলা!) তাকে ধন্যবাদ ও মুবারকবাদ। (সুনানে আবু দাউদ)
کتاب الفتن
عَنِ الْمِقْدَادِ بْنِ الأَسْوَدِ قَالَ لَقَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ السَّعِيدَ لَمَنْ جُنِّبَ الْفِتَنَ إِنَّ السَّعِيدَ لَمَنْ جُنِّبَ الْفِتَنَ إِنَّ السَّعِيدَ لَمَنْ جُنِّبَ الْفِتَنَ وَلَمَنِ ابْتُلِيَ فَصَبَرَ فَوَاهًا. (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে-এর পদ্ধতি ছিল শ্রোতা ও সম্বোধিত ব্যক্তিবর্গের চিন্তায় গুরুত্বপূর্ণ কোন কথা প্রতিষ্ঠিত করার জন্য সে কথাটি ক্রমাগত তিনবার বলতেন। আলোচ্য হাদীসে এ বাক্যটি তিনি তিনবার বলেছেন إِنَّ السَّعِيدَ لمَنْ جُئْبَ الْفِتَنَ (সৌভাগ্যবান ঐ ব্যক্তি যাকে ফিতনাসমূহ থেকে দূরে রাখা হয়)। সম্ভবত বারবার এ কথা তিনি এজন্য বলেছেন যে, কোন লোকের ফিতনাসমূহ থেকে নিরাপদ থাকা প্রকৃতপক্ষে আল্লাহ্ তা'আলার অনেক বড় নি'আমত। যেহেতু এ নি'আমত দর্শনীয় নয় তাই বহু লোকের এর অনুভূতিই হয় না। না তাদের নিকট এ নি'আমতের মর্যাদা হয়ে থাকে, না এর ওপর কৃতজ্ঞতার আবেগ সৃষ্টি হয়। এটা বড় বঞ্চনা। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা তিন বার বলে এ নি'আমতের গুরুত্ব ও মর্যাদা মস্তিষ্কে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছেন।
পরিশেষে বলেছেন, যে ব্যক্তিকে ভাগ্যের কারণে ফিতনাসমূহ জড়িত করা হয়েছে, আর সে নিজেকে সংরক্ষণ করেছে, অর্থাৎ সে দীনের ওপর এবং আল্লাহ্ ও রাসূলের আনুগত্যের ওপর ধৈর্যশীল ও দৃঢ়পদ রয়েছে, তবে তাকে সাধুবাদ ও মুবারকবাদ। তাঁর কথা কী বলা। সে বড় সৌভাগ্যবান। হাদীসের শেষবাক্য ولمَنِ ابْتَلِى فَصَبَرَ فَوَاهَا এর অর্থ ভাষ্যকারগণ আরো দীর্ঘ বর্ণনা করেছেন। এই অধমের নিকট তাই প্রাধান্যপ্রাপ্ত যা এখানে লিখা হয়েছে।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)