মা'আরিফুল হাদীস

কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৯
কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা সম্পর্কিত অধ্যায়
আল্লাহর কিতাবের ন্যায় 'সুন্নাতও' অবশ্য অনুসরণযোগ্য
১৯. হযরত আবূ রাফি' (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের কাউকে যেন এরূপ না পাই (অর্থাৎ তার এই অবস্থা) যে, সে তার মর্যাদাবান আসনে ঠ্যাস দিয়ে (অহংকারী চালে) বসবে। আর তার নিকট আমার কোন কথা পৌঁছবে যাতে আমি কোন কাজ করার বা না করার নির্দেশ দিয়েছি তখন সে বলে, আমি জানি না। আমি তো কেবল সেই হুকুম পালন করব যা আমি কুরআনে পাব।
(মুসনাদে আহমদ, সুনানে আবু দাউদ, জামি' তিরমিযী, ইবনে মাজাহ্, দালাইলুন নুবুওয়াত বায়হিকী)।
کتاب الاعتصام بالکتاب والسنۃ
عَنْ أَبِي رَافِعٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يَأْتِيهِ الأَمْرُ مِنْ أَمْرِي مِمَّا أَمَرْتُ بِهِ أَوْ نَهَيْتُ عَنْهُ فَيَقُولُ لاَ نَدْرِي مَا وَجَدْنَا فِي كِتَابِ اللَّهِ اتَّبَعْنَاهُ. (رواه احمد والترمذى وابوداؤد وابن ماجه والبيهقى فى دلائل النبوة)

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসের বার্তাও তাই যা হযরত মিকদাম ইবনে মা'দিকারিবা (রা)-এর উল্লিখিত হাদীসের বার্তা। উভয় হাদীসের শব্দাবলি ও ভাষ্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, এই গোমরাহীর (হাদীস অস্বীকারের) মূল নেতা এরূপ লোক হবে যাদের নিকট দুনিয়ার উপকরণ প্রাচুর্য হবে। আর তাদের অহংকার ভঙ্গি হবে, যা এ কথার চিহ্ন হবে যে, দুনিয়ার সুখ তাদেরকে আল্লাহ্ থেকে গাফিল ও আখিরাত থেকে চিন্তাহীন করেছে। আল্লাহ্ তা'আলা প্রতিটি ফিতনা ও গোমরাহী থেকে হিফাযত করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান