মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৫৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
যে সব জিনিসের হাদিয়া কবুল করা চাই
৪৫৯. হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, তিনটি জিনিস (বিশেষ করে) এইরূপ যা প্রত্যাখ্যান না করা চাই। কবুল করাই চাই-
১. ঠেস দেওয়ার বস্তু, ২. তেল, ৩. দুধ। (তিরমিযী)
১. ঠেস দেওয়ার বস্তু, ২. তেল, ৩. দুধ। (তিরমিযী)
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلاَثٌ لاَ تُرَدُّ الْوَسَائِدُ وَالدُّهْنُ وَاللَّبَنُ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এ তিনটি জিনিসের বৈশিষ্ট্য এটাই যে, প্রদানকারীর উপর এর বেশি বোঝা পড়েনা আর যাকে দেয়া হয়েছে, সে ব্যক্তি এটা বাবহার করে উপকৃত হতে পারে। এতে প্রদানকারীর আত্মতুষ্টি লাভ হয়। এ জাতীয় আরো যেসব জিনিস রয়েছে সেগুলোও এভাবে তুলনা করা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)