মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৪৫৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
যে সব জিনিসের হাদিয়া কবুল করা চাই
৪৫৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, কাউকে সুগন্ধি ফুল দিলে তবে তা কবুল করাই চাই, ফিরিয়ে দেবে না। কেননা, এটা খুবই হালকা, কম দামি আর এর গন্ধ আনন্দদায়ক। (মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ عُرِضَ عَلَيْهِ رَيْحَانٌ فَلاَ يَرُدُّهُ فَإِنَّهُ خَفِيفُ الْمَحْمِلِ طَيِّبُ الرِّيحِ. (رواه مسلم)

হাদীসের ব্যাখ্যা:

ফুলের ন্যায় স্বল্প মূল্যের জিনিস গ্রহণ করতে অস্বীকার করা হলে এ আশংকা থাকে যে, প্রদানকারীর ধারণা হবে যে, আমার জিনিস স্বল্প মূল্যের বলে গ্রহণ করা হয়নি। এতে তার অন্তর আহত হবে।

তিরমিযীর এক বর্ণনায় রয়েছে, যাকে সুগন্ধি ফুল হাদিয়া দেওয়া হয় সে যেন তা প্রত্যাখ্যান না করে। কেননা, সুগন্ধি ফুল জান্নাতের তুহফা। সহীহ বুখারীতে হযরত আনাস (রা)-এর বর্ণনায় রাসুলুল্লাহ ﷺ-এর এ অভ্যাস বর্ণিত হয়েছে যে, স্বয়ং তিনি সুগন্ধি হাদিয়া প্রত্যাখ্যান করতেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান