মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৪৫২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
উপহার-উপঢৌকন আদান-প্রদান করা
৪৫২. হযরত আবু হুরায়রা (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, পরস্পর হাদিয়া লেন-দেন কর, হাদিয়া হৃদয়ের হিংসা-বিদ্বেষ ও অশান্তি দূর করে। এক প্রতিবেশী তার প্রতিবেশীর জন্য বকরির খুরের এক টুকরা পাঠাতেও যেন ক্ষুদ্র মনে না করে। (তিরমিযী)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: تَهَادَوْا فَإِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَحَرَ الصَّدْرِ وَلاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ شِقَّ فِرْسِنِ شَاةٍ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
হাদিয়া, তুহফা আদান-প্রদানে পরস্পরের শত্রুতা ও ঘৃণা দূরিভূত হয়, হৃদয়ে হৃদয়ে সংযোগ ও সম্পর্ক স্থাপনে ইহা অপরিহার্য বিষয়। এই সোনালী নির্দেশ অনুযায়ী আমল করার আল্লাহ তাওফীক দিন।
হযরত আবু হুরায়রা (রা)-এর হাদীসে যে অতিরিক্ত এসেছে অর্থাৎ এক প্রতিযেশী অন্য প্রতিবেশীর জন্য বকরির খুরের টুকরা হাদিয়াকেও ক্ষুদ্র মনে করবে না। এতে রাসূলুল্লাহ ﷺ-এর প্রকাশ্য উদ্দেশ্য এই যে, হাদিয়া দেওয়ার জন্য এটা জরুরী নয় যে, উত্তম মানের জিনিসই হতে হবে। যদি এটা লক্ষ্য রাখা হয় তবে হাদিয়া দেওয়ার সুযোগ খুবই কম আসবে। এজন্য ধরা যাক যদি ঘরে বকরির পা পাকানো হয় তবে প্রতিবেশীর নিকট পাঠাতে এর একটি টুকরাকেও ক্ষুদ্র মনে না করে পাঠিয়ে দিবে।
(প্রকাশ থাকে যে, এ উপদেশ তখনই প্রযোজ্য হবে যখন নিশ্চিত হওয়া যাবে যে, প্রতিবেশী সন্তুষ্টচিত্তে তা গ্রহণ করবে। এটাকে নিজের জন্য অপমান ও লজ্জাকর মনে করবে না। রাসূলুল্লাহ ﷺ-এর যুগে পরিবেশ এরূপই ছিল।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)