মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৮৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
আর্থিক লেন-দেনে অন্যান্যদের লাখে নম্রতা ও ছাড় দেয়া
৩৮৫. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি, যে ব্যক্তি কোন দরিদ্রকে সময় দিল অথবা (নিজের পাওনা পূর্ণ কিংবা আংশিক) ক্ষমা করে দিল কিয়ামতের দিন কষ্ট ও পেরেশানী থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। (মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبي قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ أَنْظَرَ مُعْسِرًا، أَوْ وَضَعَ عَنْهُ، أَنْجَاهُ اللَّهُ مِنْ كُرْبِ يَوْمَ الْقِيَامَةِ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ সব হাদীসের বিষয়বস্তু ও পয়গাম সম্পূর্ণ সুস্পষ্ট। আল্লাহ তা'আলা আমল করার তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)