মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৮৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
আর্থিক লেন-দেনে অন্যান্যদের লাখে নম্রতা ও ছাড় দেয়া
৩৮৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী ﷺ বলেন, এক ব্যক্তি মানুষকে কর্জ দিত। সে তার চাকরকে বলে রেখেছিল যখন তুমি কোন দরিদ্রের নিকট যাও তখন তাকে ক্ষমা করে দিও। সম্ভবত এ কারণে আল্লাহ আমাকে গুনাহ ক্ষমা করে দেবেন। নবী ﷺ বলেন, মৃত্যুর পর সে আল্লাহর সাথে এমতাবস্থায় সাক্ষাৎ করেছে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন।
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " كَانَ الرَّجُلُ يُدَايِنُ النَّاسَ، فَكَانَ يَقُولُ لِفَتَاهُ: إِذَا أَتَيْتَ مُعْسِرًا فَتَجَاوَزْ عَنْهُ، لَعَلَّ اللَّهَ أَنْ يَتَجَاوَزَ عَنَّا، قَالَ: فَلَقِيَ اللَّهَ فَتَجَاوَزَ عَنْهُ " (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে যে ব্যক্তির ঘটনা বর্ণনা করা হয়েছে স্পষ্টত ইহাই যে, সেও পূর্ববর্তী উম্মতদের কোন উম্মতের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহই ভাল জানেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)