মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৮১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পরহেজগারীর স্থান, সন্দেহজনক বস্তু থেকেও বেঁচে থাকা প্রয়োজন
৩৮১. হযরত আতিয়া সা'দী (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ বলেন, কোন বান্দা মুত্তাকীর স্তরে পৌঁছতে সক্ষম হবে না যতক্ষণ না সে গোনাহ থেকে বাঁচার জন্য মুবাহ্ জিনিস পরিত্যাগ করে। (তিরমিযী, ইবনে মাজাহ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَطِيَّةَ السَّعْدِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبْلُغُ الْعَبْدُ أَنْ يَكُونَ مِنَ الْمُتَّقِينَ، حَتَّى يَدَعَ مَا لَا بَأْسَ بِهِ، حَذَرًا لِمَا بِهِ الْبَأْسُ» (رواه الترمذى وابن ماجه)
হাদীসের ব্যাখ্যা:
বহু জিনিস ও কাজ এরূপ হয়ে থাকে যে, সত্তাগতভাবে সেগুলো জায়িয ও মুবাহ। তবে এ সন্দেহের উদ্রেক হয় যে, মানুষ এ সবে লিপ্ত হয়ে গোনাহ পর্যন্ত পৌঁছে যাবে। এ জন্য তাকওয়ার সৃষ্টি হচ্ছে- বান্দা এই জায়িয ও মুবাহ জিনিস ও কাজগুলো থেকেও বেঁচে থাকবে। এছাড়া মানুষ তাকওয়ার স্তরে পৌঁছতে পারবে না।
লেন-দেন ও অন্যান্য ক্ষেত্রে তাকওয়ার যে দাবী তা এ তিন হাদীস দ্বারা পূর্ণরূপে সুস্পষ্ট হয়ে যায় ।
اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا.
লেন-দেন ও অন্যান্য ক্ষেত্রে তাকওয়ার যে দাবী তা এ তিন হাদীস দ্বারা পূর্ণরূপে সুস্পষ্ট হয়ে যায় ।
اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا.
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)