মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৭৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হারাম সম্পদের অশুভ ও মন্দ পরিণতি
৩৭৫. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, এরূপ নয় যে, কোন বান্দা (কোনরূপ অবৈধ পন্থায়) হারাম সম্পদ উপার্জন করে আর এ থেকে সাদাকা দেয় তার সাদকা কবুল হবে। আর এ থেকে ব্যয় করে যে, তাতে (আল্লাহর পক্ষ হতে) বরকত হবে। আর সে ব্যক্তি হারাম সম্পদ (মৃত্যুর পর) রেখে যাবে তা হবে তার জাহান্নামের পাথেয়। নিশ্চয়ই আল্লাহ তা'আলা মন্দকে মন্দ দ্বারা নিশ্চিহ্ন করেন না। বরং মন্দকে নেকী দ্বারা নিশ্চিহ্ন করেন। এটাই বাস্তব যে, অপবিত্র অপবিত্রকে ধৌত করতে পারে না। (মুসনাদে আহমদ)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قالَ: «لا يَكْسِبُ عَبْدٌ مَالَ حَرَامٍ فَيَتَصَدَّقُ مِنْهُ فَيُقْبَلُ مِنْهُ، وَلا يُنْفِقُ مِنْهُ فَيُبَارَكُ لَهُ فِيهِ، وَلا يَتْرُكُهُ خَلْفَ ظَهْرِهِ إِلا كَانَ زَادَهُ إِلَى النَّارِ، إِنَّ اللَّهَ تَعَالَى لَا يَمْحُو السَّيِّئَ بِالسَّيِّئِ، وَلَكِنْ يَمْحُو السَّيِّئَ بِالْحَسَنِ، إِنَّ الْخَبِيثَ لَا يَمْحُو الْخَبِيثَ».
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের মূলকথা ও দাবি এটাই যে, হারাম মাল দ্বারা সাদকা কবুল হয় না এবং হারাম উপার্জনে বরকত থাকে না। আর যখন কোন মানুষ অবৈধ ও হারাম পন্থায় উপার্জিত সম্পদ মৃত্যুর পর উত্তরাধিকারীদের জন্য রেখে যায় তখন সে মাল আখিরাতে তার জন্য আযাবের কারণ হবে। হারাম উপার্জনের জন্য তার গুনাহ হবে এবং উত্তরাধিকারীদেরকে হারাম খেতে দেবার জন্যও গুনাহ হবে।
(অথচ উত্তরাধিকারীমের জন্য হালাল মাল রেখে যাওয়া এক প্রকার সাদকা আর এজন্য অবশ্যই পুরষ্কৃত হবে।)
সামনে বলা হয়েছে إن الله لا يمحو السيئ এতে হারাম মালের সাদকা কবুল না হওয়া এবং মৃত্যুর পর তা আযাবের কারণ হওয়ার হেতু বর্ণনা করা হয়েছে। উদ্দেশ্য এই যে, সাদকা যদি বিশুদ্ধ ও পবিত্র মাল দ্বারা করা হয় তবে তা গুনাহসমূহের কাফফারা ও ক্ষমার কারণ হয়ে দাঁড়ায়। পক্ষান্তরে যদি হারাম মাল দ্বারা সাদকা করা হয় তবে তা অপবিত্র। ইহা গুনাহসমূহ ধৌত করা ও গুনাহসমূহের ক্ষমার উপযুক্তকতা রাখে না। যেভাবে অপবিত্র পানি দ্বারা অপবিত্র কাপড় পাক-পবিত্র করা যায় না।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)