মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৪০
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বিয়ে পরবর্তী ওলীমা
নিজের পছন্দ অনুযায়ী কোন নারীর সাথে বিয়ে সম্পন্ন হওয়া নিঃসন্দেহে আল্লাহ তা'আলার বিরাট অনুগ্রহ ও আত্মীক আনন্দের ব্যাপার। এ জন্য আল্লাহ তা'আলার কৃতজ্ঞতা এবং নিজের আন্তরিক আনন্দের বহিঃপ্রকাশ ঘটুক এটাই বিয়ের দাবি। ওলীমা তারই বাস্তব রূপ। এতে বিয়েকারী পুরুষ ও তার পরিবারস্থ লোকজনের পক্ষ থেকে শালীনতার সাথে একথা ঘোষিত হয়ে যায় যে, এ নয়া আত্মীয়তায় আমরা উৎকণ্ঠাহীন আনন্দিত। বস্তুত আমরা এটাকে আল্লাহ তা'আলার কৃতজ্ঞতা প্রকাশ যোগ্য অনুগ্রহ মনে করি। এতে বিবাহিতা নারী ও তার পরিবারস্থ লোকদের জন্য বিরাট আনন্দ ও আত্মতুষ্টির কারণ নিহিত রয়েছে। এর দ্বারা পারস্পরিক সম্পর্ক ও ভালবাসা বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ ﷺ স্বীয় নির্দেশ ও কার্যাবলী দ্বারা এ বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছেন।

৩৪০. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। আবদুর রহমান ইবনে আওফ (রা)-এর (কাপড় বা শরীর এর) ওপর রাসূলুল্লাহ ﷺ হলুদ রং এর আলামত দেখতে পেয়ে তাঁকে বললেন, এটি কি? তিনি বললেন, খেজুরের বিচি পরিমাণ সোনা দিয়ে আমি এক মহিলাকে বিয়ে করেছি। রাসূলুল্লাহ ﷺ বললেন, আল্লাহ তোমাকে বরকত দান করুন। ওলীমা কর, যদি একটি বকরী দ্বারাই হোক। (বুখারী, মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ فَقَالَ: مَا هَذَا؟ قَالَ: إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ. قَالَ: بَارَكَ اللَّهُ لَكَ، أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ. (رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
হুযুর ﷺ-এর বাণী أولم ولو بشاة এর প্রকাশ্য অর্থ এটাই যে, প্রশস্ত মনে ওলীমা কর। চাইলে ওলীমার জন্য গোটা এক বকরীই জবাহ করে ফেল। রাসূলুল্লাহ ﷺ স্বীয় সাথীদের আনন্দ উদ্রেকের জন্য কখনো এ জাতীয় লৌকিকতাহীন স্ফূর্তিদায়ক কথাও বলতেন। হযরত আবদুর রহমান ইবনে আওফ এর সাথে তাঁর একথা সেরূপই ছিল।
আলোচ্য হাদীস থেকে একথাও জানা গেল যে, রাসূলুল্লাহ ﷺ-এর শিক্ষা ও প্রশিক্ষণ সাহাবায়ে কিরামকে এরূপ করেছিল যে, তাঁরা নিজেদের বিয়ে-শাদী অনুষ্ঠানেও হজুর ﷺ-কে অংশ গ্রহণের কষ্ট প্রদান করতেন না। বরং অবগত করাও প্রয়োজন মনে করতেন না। আবদুর রহমান ইবনে আওফ যিনি বিশিষ্ট সাহাবী ও আশারায়ে মুবাশশরার অন্তর্ভুক্ত, তিনি নিজে বিয়ে করেছেন অথচ হজুর জানতে পারেন নি।
হাদীসে আবদুর রহমান ইবনে আওফের ওপর হলুদ রং এর চিহ্নের যে উল্লেখ রয়েছে, তার মূলকথা এই বুঝা চাই যে, নববধু জাফরান ইত্যাদি দ্বারা রঞ্জিত কাপড় পরিধান করত। রং এর ছাপ পুরুষের কাপড় বা শরীরে লেগে যেত। আবদুর রহমান ইবনে আওফের ওপর এ জাতীয় ছাপই রাসুলুল্লাহ ﷺ লক্ষ্য করে থাকবেন। (আল্লাহ ভাল জানেন)।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)