মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩৩৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বিয়ে যত সহজ ও হালকা হবে ততই বরকতময়
৩৩৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ বলেছেন, সেই বিয়ে অধিক কল্যাণকর যে বিয়ের বোঝা হালকা। (বায়হাকীঃ শু'আবুল ঈমান)
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَعْظَمُ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مُؤُونَةً " (رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

এ কথা সুস্পষ্ট যে, আলোচ্য হাদীসের উদ্দেশ্য কেবল একটি তত্ত্ব বর্ণনা করে দেয়া নয় বরং এতে উম্মতকে পথনির্দেশ দান করা হয়েছে যে, বিয়েসমূহ অনাড়ম্বর ও কম খরচে হবে এবং সুসংবাদ জানানো হয়েছে যে, যদি আমরা এরূপ করি তবে আল্লাহ তা'আলার পক্ষ হতে আমাদের বিয়েতে কল্যাণ হবে। আজ আমরা যে সব অশান্তিতে জড়িয়ে পড়েছি বিশেষ করে পারিবারিক জীবনে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তার প্রধান কারণ হচ্ছে বিয়ে-শাদী সংক্রান্ত হুজুর ﷺ-এর এসব নির্দেশাবলী থেকে মুখ ফিরায়ে নিয়ে আমরা আসমানী কল্যাণ ও আল্লাহর অনুগ্রহরাজি থেকে বঞ্চিত হয়ে আছি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান