মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ৩৩৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মহরের গুরুত্ব ও এর আবশ্যকতা
৩৩৪. আবু সালিমা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা) কে জিজ্ঞাসা করেছিলাম যে, রাসুলুল্লাহ ﷺ-এর মহর কত ছিল? তিনি বললেন, তাঁর স্ত্রীগণের জন্য তাঁর মহর ছিল সাড়েবার উকিয়া ও এক নিশি। (মুসলিম)
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي سَلَمَةَ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ كَمْ كَانَ صَدَاقُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ كَانَ صَدَاقُهُ لأَزْوَاجِهِ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وَنَشٌّ. (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
এক উকিয়া চল্লিশ দিরহামের সমমানের ছিল। এ হিসাবে সাড়েবার উকিয়ায় পাঁচশ দিরহাম হয়। স্বয়ং 'আয়েশা সিদ্দীকা (রা) থেকেও এরূপ হিসাব ও ব্যাখ্য্য বর্ণিত আছে। এ স্থলে একথা প্রণিধানযোগ্য যে, সে কালে পাঁচশ দিরহামের অর্থ বেশ উল্লেখ যোগ্য ছিল। তাতে কমবেশি চল্লিশ পঞ্চাশটি বকরী ক্রয় করা যেত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)