মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ৩২৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
বিয়ের ব‍্যাপারে কনের সম্মতি ও ওলীর স্থান।
৩২৯. হযরত আবূ মূসা আশ'আরী (রা) রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেন যে, ওলী ছাড়া বিয়ে হয় না। (আহমদ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ, দারিমী)
کتاب المعاشرت والمعاملات
عَن أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ نِكَاحَ إِلاَّ بِوَلِيٍّ. (رواه احمد والترمذى وابو داؤد وابن ماجه والدارمى)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের প্রকাশ্য উদ্দেশ্য ও দাবি এটাই যে, ওলীর মাধ্যমেই বিয়ে হতে হবে। নারী স্বয়ং তার বিয়ে সম্পন্ন করবে- এটা ঠিক নয়। এটা ভদ্রতা ও লজ্জা-শরমের পরিপন্থী। এতে অনেক অনিষ্ট সৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে। তবে উপরোল্লিখিত হাদীস সমূহ থেকে এ কথা জানা গেল যে, নিজের ব্যাপারে প্রকৃত ক্ষমতা নারীর রয়েছে। তার ইচ্ছা ও সিদ্ধান্তের বিপরীত ওলী তার বিয়ে দিতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান