মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৯৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পোশাক পরার সময় ডান দিক থেকে শুরু করা হুযুর (ﷺ)-এর রীতি ছিল

বাম অঙ্গের তুলনায় ডান অঙ্গের যে ফযীলত ও মর্যাদা রয়েছে, এর 'আলোচনা 'পানাহারের আদব' শিরোনামে করে আসা হয়েছে। এ ফযীলত ও মর্যাদার কারণেই রাসূলুল্লাহ (ﷺ)-এর অভ্যাস ছিল যে, লেবাস-পোশাক পরিধানের সময় তিনি ডান দিক থেকে শুরু করতেন। অর্থাৎ, যে কাপড় পরতেন ডান দিক থেকে পরা শুরু করতেন।
২৯৬. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন কুর্তা পরিধান করতেন, তখন এর ডান দিক থেকে শুরু করতেন। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَبِسَ قَمِيصًا بَدَأَ بِمَيَامِنِهِ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে কুর্তার উল্লেখ উদাহরণ হিসাবে গ্রহণ করা চাই। হযরত আবু হুরায়রা রাযি. থেকেই এ হাদীস বর্ণিত রয়েছে যে, হুযুর (ﷺ) নির্দেশ দিয়েছেন যে, যখন কোন কাপড় পরিধান করা হয় অথবা ওযু করা হয়, তখন যেন ডান দিক থেকে শুরু করা হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মা'আরিফুল হাদীস - হাদীস নং ২৯৬ | মুসলিম বাংলা