মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৮৯
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ)-এর পোশাক
২৮৯. হযরত উম্মে সালামা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট সবচেয়ে প্রিয় কাপড় ছিল কুর্তা। -তিরমিযী, আবু দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: «كَانَ أَحَبُّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَمِيصَ» (رواه الترمذى وابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

কুর্তা সম্ভবত হুযুর (ﷺ) এজন্য বেশী পছন্দ করতেন যে, এটা জুব্বা ও চাদরের তুলনায় হালকা হয়ে থাকে এবং পোশাকের উদ্দেশ্য এর দ্বারা ভালোভাবে পূর্ণ হয়। অন্য কতিপয় বর্ণনা দ্বারা জানা যায় যে, হুযুর (ﷺ)-এর কুর্তার হাতা হাতের কজি পর্যন্ত হত, আর নীচের দিকটি গিরার উপর পর্যন্ত হত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান