মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৮৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
সাদা-সিধা জীবন ও অনাড়ম্বরতা একটি ঈমানী রূপ
২৮৬. হযরত আবু উমামা আয়াস ইবনে সা'লাবা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা কি শুনছ না, তোমরা কি শুনছ না? (অর্থাৎ, মনোযোগ দিয়ে শুন এবং মনে রাখ,) অনাড়ম্বরতা ঈমানের একটি শাখা, অনাড়ম্বরতা ঈমানের একটি শাখা। -আবূ দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي أُمَامَةَ اَيَاسِ بْنِ ثَعْلَبَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا تَسْمَعُونَ، أَلَا تَسْمَعُونَ، إِنَّ الْبَذَاذَةَ مِنَ الْإِيمَانِ، إِنَّ الْبَذَاذَةَ مِنَ الْإِيمَانِ» (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, সাদা-সিধা জীবন ও অনড়াম্বরতা এবং সাজ-সজ্জা থেকে নির্লিপ্ততা অথবা এ দিকে কম মনোযোগ দান, আভ্যন্তরীণ ঈমানী অবস্থা থেকেও সৃষ্টি হয়। আর এটা ঈমানেরই একটি শাখা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান