মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৮৩
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
খাও, পরিধান কর, তবে অহংকার ও অপচয় যেন না হয়
২৮৩. আমর ইবনে শুআইব তার পিতা থেকে এবং তিনি তার দাদা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি. থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা খাও, পান কর, অন্যদেরকে দান কর এবং কাপড় বানিয়ে পরিধান কর। তবে শর্ত এই যে, অপচয় ও অহংকার থাকতে পারবে না। -আহমাদ, নাসায়ী, ইবনে মাজাহ
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُوا، وَاشْرَبُوا، وَتَصَدَّقُوا، وَالْبَسُوا مَا لَمْ يُخَالِطْ إِسْرَافٌ، وَلَا مَخِيلَةٍ» (رواه احمد والنسائى وابن ماجه)

হাদীসের ব্যাখ্যা:

খানা পিনা, লেবাস-পোশাক ইত্যাদি সম্পর্কে এ হাদীসে যা কিছু বলা হয়েছে, এটা একটা সুস্পষ্ট বিধান ও নীতি। অর্থাৎ, মানুষ হালাল খাদ্যসমূহ থেকে নিজের ইচ্ছানুযায়ী খাবে, পান করবে এবং মনমত হালাল পোশাক পরিধান করবে, এটা জায়েয। তবে শর্ত এই যে, তা অপচয়ের সীমায় পৌঁছতে পারবে না এবং অন্তরে গর্ব ও অহংকার থাকতে পারবে না। ইমাম বুখারী (রহ) বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.-এর এ বাণী উদ্ধৃত করেছেন: كل ما شئت والبس ما شئت ما أخطأتك اثنتان: سرف ومخيلة যা মনে চায় খাও, যা মনে চায় পরিধান কর, (এতে কোন দোষ নেই।) যে পর্যন্ত এ দু'টি বিষয় না থাকে, (১) অপচয়, (২) অহংকার। এ বিষয়ে এটাই মৌলিকনীতি ও শরী‘আত মাপকাঠি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান