মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৮২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
আল্লাহ তাওফীক দিলে জীর্ণবসনে থাকা ঠিক নয়
২৮২. আমর ইবনে শুআইব তার পিতা থেকে এবং তিনি তদীয় দাদা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ তা'আলার নিকট এ বিষয়টি পছন্দনীয় যে, কোন বান্দার উপর তাঁর যে নেয়ামত ও অনুগ্রহ রয়েছে এর চিহ্ন ফুটে উঠুক। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ يُحِبَّ أَنْ يَرَى أَثَرَ نِعْمَتِهِ عَلَى عَبْدِهِ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

যেভাবে কোন কোন মানুষ নিজের বড়লোকী দেখানোর জন্য অথবা ফ্যাশন হিসাবে খুবই দামী পোশাক পরে এবং এ খাতে অহেতুক অপচয় করে থাকে, তেমনিভাবে কোন কোন কৃপণ মানুষ কৃপণতার কারণে অথবা কেবল স্বভাবের বন্দুপনার কারণে সামর্থ্যবান হওয়া সত্ত্বেও একেবারে জীর্ণশীর্ণ অবস্থায় থাকে। এ উভয় হাদীসে এমন লোকদের বেলায়ই দিকনির্দেশনা দেওয়া হয়েছে যে, আল্লাহর কোন বান্দার উপর যখন তাঁর দয়া ও অনুগ্রহ থাকে, তখন তাকে এভাবে থাকা চাই যে, দর্শকরাও যেন দেখতে পারে যে, তার উপর আল্লাহর ফযল ও অনুগ্রহ রয়েছে। এটা শুকরিয়ারই দাবী।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান