মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৭৭
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পুরুষদের জন্য মেয়েলী পোশাক ও নারীদের জন্য পুরুষদের পোশাক ও বেশ ধারন নিষেধ
২৭৭. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঐসব পুরুষের উপর লা'নত দিয়েছেন, যারা নারীদের সাদৃশ্য গ্রহণ করে, (অর্থাৎ, তাদের মত আকৃতি, তাদের পোশাক ও তাদের চাল-চলন অবলম্বন করে।) আর ঐ নারীদের উপরও লা'নত দিয়েছেন, যারা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে। -বুখারী
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ» (رواه البخارى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে নির্দিষ্টভাবে পোশাকের কোন উল্লেখ নেই; বরং সাধারণভাবে আকৃতি ধারণের উপর লা'নত করা হয়েছে। তবে সাদৃশ্যের প্রকাশ্য নমুনা এটাই যে, পুরুষরা মেয়েলী পোশাক পরে এবং নারীরা পুরুষদের পোশাক গ্রহণ করে নিজেদের প্রকৃতির খেলাপ করে। সামনের হাদীসে নির্দিষ্টভাবে পোশাকের বেলায় এটাই বলা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)