মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৭৬
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পুরুষদের জন্য গাঢ় লাল রং নিষেধ
২৭৬. হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করীম (ﷺ) এর পাশ দিয়ে গেল। তখন তার পরনে ছিল দু'টি লাল রংয়ের কাপড়। লোকটি রাসূলুল্লাহ (ﷺ)কে সালাম দিল; কিন্তু তিনি সালামের উত্তর দিলেন না। -তিরমিযী, আবু দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: «مَرَّ رَجُلٌ وَعَلَيْهِ ثَوْبَانِ أَحْمَرَانِ، فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ» (رواه الترمذى وابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
হাদীস ব্যাখ্যাতাগণ লিখেছেন যে, ঐ ব্যক্তির কাপড়গুলো লাল টুকটুকে ছিল- যা পুরুষদের জন্য শোভনীয় নয়। আর এখানে সালামের উত্তর না দেওয়ার মধ্যে হুযুর (ﷺ)-এর অসন্তুষ্টির বহিঃপ্রকাশ ছিল। এ হাদীসের ভিত্তিতেই পুরুষদের জন্য লাল টুকটুকে রংয়ের কাপড়কে কোন কোন আলেম হারাম বলেছেন, আর কেউ কেউ এটাকে মাকরূহ বলেছেন। যাহোক, হুযুর (ﷺ)-এর পক্ষ থেকে সালামের উত্তর না দেওয়া, তাঁর ভীষণ অসন্তুষ্টি ও অপছন্দের প্রকাশ্য প্রমাণ। نعوذ بالله من غضب الله وغضب رسوله
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)