মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৭৫
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
পুরুষদের জন্য রেশম ও সোনা নিষেধ, মহিলাদের জন্য অনুমতি আছে
২৭৫. হযরত আবু মুসা আশআরী রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেনঃ আমার উম্মতের নারীদের জন্য সোনা ও রেশমী কাপড়ের ব্যবহার হালাল করা হয়েছে, আর পুরুষদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। -তিরমিযী
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُحِلَّ الذَّهَبُ وَالْحَرِيرُ لِلْإِنَاثِ مِنْ أُمَّتِي، وَحُرِّمَ عَلَى ذُكُورِهَا» (رواه الترمذى والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

অন্যান্য হাদীস দ্বারা জানা যায় যে, পুরুষদের জন্য ঐসব কাপড় নাজায়েয ও হারাম, যেগুলো খাঁটি রেশম দিয়ে তৈরী করা হয়েছে অথবা যেগুলোর মধ্যে রেশমের মাত্রা বেশী। যদি এমন না হয়, তাহলে জায়েয। তেমনিভাবে ঐ কাপড় ও পুরুষদের জন্য জায়েয, যা রেশমী নয়; কিন্তু কারুকার্য রেশম দ্বারা করা হয়েছে অথবা দু'চার আঙ্গুল রেশমের ডোরা রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান