মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৪৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
যে খানা আঙ্গুলে অথবা পাত্রে লেগে থাকে, এরও কদর করা চাই
২৪৮. হযরত জাবের রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) (খাওয়ার পর) আঙ্গুল ও পাত্র চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, তোমরা জান না যে, খাদ্যের কোন কণায় ও কোন অংশে বরকতের বিশেষ প্রভাব রয়েছে। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِلَعْقِ الْأَصَابِعِ وَالصَّحْفَةِ، وَقَالَ: «إِنَّكُمْ لَا تَدْرُونَ فِي أَيِّهِ الْبَرَكَةُ» (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ (ﷺ)-এর এ বাণীর মর্ম এই যে, খানা আল্লাহর দান, এর এক একটি কণার কদর করা চাই। এ কথা কারো জানা নেই যে, খাদ্যের কোন অংশে আল্লাহ্ তা'আলা বিশেষ বরকত ও উপকারিতা নিহিত রেখেছেন। এজন্য খানার যেসব অংশ আঙ্গুলের মধ্যে লেগে থাকে, এগুলো চেটে পরিষ্কার করে নেওয়া চাই।
অদ্রূপভাবে যাকিছু পাত্রে লেগে থাকে, তাও আল্লাহর রিযিক মনে করে পরিষ্কার করে নেওয়া চাই। এতে আল্লাহ্ প্রদত্ত রিযিকের মর্যাদা প্রদানও রয়েছে এবং দয়াময় প্রভুর সামনে এ কাজের দ্বারা নিজের মুখাপেক্ষিতার প্রকাশও ঘটে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ্ তা'আলার দরবারে নিবেদন করেছিলেন: رب إني لما أنزلت إلي من خير فقير হে আমার প্রতিপালক! আপনি আমাকে যাকিছু দিয়েছেন, আমি এর মুখাপেক্ষী।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)