মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৩৪
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য মিঠা পানির ব্যবস্থা
২৩৪. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (ﷺ) এর জন্য 'বুয়তে সুকয়া' থেকে মিঠাপানি সংগ্রহ করে আনা হত। ইমাম আবু দাউদের উস্তাদ ও এ হাদীসের রাবী কুতায়বা বলেন, বুয়তে সুকয়া যেখান থেকে মিঠা পানি আনা হত, এ স্থানটি ছিল মদীনা থেকে দু'দিনের পথ। -আবু দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَائِشَةَ كَانَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسْتَعْذَبُ لَهُ الْمَاءُ مِنْ بُيُوتِ السُّقْيَا. قَالَ قُتَيْبَةُ عَيْنٌ بَيْنَهَا وَبَيْنَ الْمَدِينَةِ يَوْمَانِ. (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
এসব হাদীস থেকে জানা গেল যে, পানীয় দ্রব্যসমূহের মধ্যে ঠাণ্ডা-মিঠার প্রতি আকর্ষণ অথবা পানাহারের অন্য যে কোন ভালো জিনিসের প্রতি আগ্রহ যা সুস্থ প্রকৃতির চাহিদা-এটা কৃষ্ণতা ও তাকওয়ার পরিপন্থী নয়; বরং আল্লাহর সাথে সম্পর্ক ও ভালোবাসার কারণে কারো জন্য এর ব্যবস্থা করে দেওয়া সৌভাগ্যের আলামত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)