মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২৩১
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
নবীয হালাল ও পবিত্র, স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) এটা ব্যবহার করতেন
২৩১. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য আঙ্গুর দিয়ে নবীয তৈরী করা হত, আর এতে কিছু খেজুরও ঢেলে দেওয়া হত। অথবা খেজুর দিয়ে নবীয তৈরী করা হত, আর এতে কিছু আঙ্গুরও ছেড়ে দেওয়া হত। -আবু দাউদ
کتاب المعاشرت والمعاملات
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُنْبَذُ لَهُ زَبِيبٌ فَيُلْقِي فِيهِ تَمْرًا وَتَمْرٌ فَيُلْقِي فِيهِ الزَّبِيبَ. (رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা গেল যে, আঙ্গুর, খেজুর ইত্যাদি মিশ্র নবীযও জায়েয। তবে এ ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে যে, এতে যেন নেশা না এসে যায়।

হযরত আয়েশা রাযি.-এর অন্য এক রেওয়ায়তে একথাও উল্লেখিত রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য নবীয তৈরী করতে গিয়ে আমরা পানির মধ্যে খেজুর ইত্যাদি সন্ধ্যাকালে ছেড়ে দিতাম, যা তিনি সকালবেলা পান করতেন। তারপর আবার সন্ধ্যা বেলার জন্য এভাবেই সকালবেলা পানিতে খেজুর ইত্যাদি ছেড়ে রাখতাম আর এটা তিনি সন্ধ্যা বেলা পান করতেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান