মা'আরিফুল হাদীস
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
হাদীস নং: ২৩২
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
নবীয হালাল ও পবিত্র, স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) এটা ব্যবহার করতেন
২৩২. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি (নিজের একটি পেয়ালার দিকে ইশারা করে) বললেন যে, আমি এ পেয়ালা দ্বারা রাসূলুল্লাহ (ﷺ)কে সব ধরনের পানীয় পান করিয়েছি। যেমন, মধু, নবীয, পানি ও দুধ। মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنْ أَنَسٍ قَالَ لَقَدْ سَقَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَدَحِي هَذَا الشَّرَابَ كُلَّهُ الْعَسَلَ وَالنَّبِيذَ وَالْمَاءَ وَاللَّبَنَ. (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
এসব হাদীস থেকে জানা গেল যে, রাসূলুল্লাহ (ﷺ) নবীয পান করতেন এবং তাঁর জন্য যত্নসহকারে ব্যবস্থা করা হত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)