মা'আরিফুল হাদীস

মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়

হাদীস নং: ২১৮
মু‘আশারাত ও মু‘আমালাত অধ্যায়
মদ পানের নিষিদ্ধতা ও মদ্যপায়ীর ব্যাপারে সতর্কবাণী
২১৮. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রতিটি নেশা আনয়নকারী জিনিস (অর্থাৎ, যে বস্তু গ্রহণ করলে নেশা এসে যায়) মদের পর্যায়ভুক্ত। আর যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করে এবং তওবা না করে এ অবস্থায় মারা যায়, সে জান্নাতের পবিত্র পানীয় থেকে বঞ্চিত থাকবে। -মুসলিম
کتاب المعاشرت والمعاملات
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَتُبْ لَمْ يَشْرَبْهَا فِي الآخِرَةِ. (رواه مسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান